রবিবার, ২৮ এপ্রিল, ২০১৩

ফরেক্স ট্রেডিং [পর্ব-০২]


মূল আলোচনায় যাওয়ার আগে দুটি উপদেশ দেই বিশেষ করে নতুনদের জন্য। ধারাবাহিকভাবে বিডি ফরেক্স প্রফেশনাল এর টিউন গুলো শেষ করুন কারন আমি টিউন গুলো এমন ভাবে করব যাতে করে আপনি শেখার ক্ষেত্রে মিসগাইড না হোন অর্থাৎ কোন বিষয় গুলোর পর কোন বিষয় গুলো জানতে হবে, সেটি মাথায় রেখেয় আমি টিউন সাজাবো। পাশাপাশি ভিবিন্ন রকম ফরেক্স রিসোর্স সাইট ভিজিট করার অভ্যাস গড়ে তুলুন। কারন যত বেশি রিসোর্স আপনি টাচ রাখবেন তত ভালো ট্রেডার রুপে গড়ে উঠবেন। তাড়াহুড়ো করার কোন দরকার নাই, আস্তে আস্তে প্রসিড হোন, একটু সময় নিয়েই এগুতে থাকুন আপনি অবশ্যই ভালো করবেন, কারন তাড়াহুড়ো কিংবা অতি মাত্রার উৎসাহ আপনার খতির মূল কারন হতে পারে। তাই বারবারই একটা কথার উপর বেশি বেশি নজর দিচ্ছি, তা হল প্রথমে শিখুন, শিখুন এবং শিখুন !  আর প্রশ্ন করতে চাইলে কিংবা যদি ট্রেডারদের সাথে আপনার কোন সমস্যা বিষয়ক আলোচনা করে সমাধান নিতে চান তাহলে আপনার আলোচনা শুরু করুন।
যারা প্রথম পর্বটি পড়েননি তারা চাইলে প্রথম পর্ব পড়ে ধারাবাহিকতা রাখতে পারেন।
ফরেক্স মার্কেটের মূল অংশগ্রহনকারিঃ
প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেনের সহজলব্ধতার কারনে বিভিন্ন আর্থিক/অ-আর্থিক প্রতিষ্ঠান সহ বৈদেশিক মুদ্রার বাজারের প্রধান অংশগ্রহণকারীরা হল: ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক প্রতিষ্ঠান, ব্যক্তিগত বিনিয়োগকারীরা ও ব্যবসায়ী।  এবং ব্রোকার প্রতিষ্ঠান নানা রকম সুবিধা প্রধান এর মাধ্যমে বেপকভাবে লাভবান।
মার্কেট ভলিউম অনুসারে বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংকঃ


সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় যে সব ব্যাংকের ফরেক্স সম্পৃক্ততাঃ
1.       The Federal Reserve (US central bank)
2.       The Bank of Japan
3.       The Bank of England
4.       The Bank of Canada
5.       The Swiss National Bank
6.       The European Central Bank
7.       The Reserve Bank of Australia

ব্রোকার টাইপঃ
ব্রোকার কোম্পানিদের মূল উদ্দেশ্য হল ক্রেতা এবং বিক্রেতার সন্নিবেশনে স্প্রেড এর মাধ্যমে কমিশন আয় করা।
ফরেক্সে ২ প্রকার ব্রোকার বিদ্যমানঃ
·         ১। ডিলিং ডেস্ক ব্রোকার (Market Maker Broker)
·         ২। নো-ডিলিং ডেস্ক ব্রোকার (NDD Broker)

ডিলিং ডেস্ক (Market Maker) ব্রোকারঃ
এই প্রকার ব্রোকার Route তথা একটি Way’র মাধ্যমে আপনার ট্রেডটি ওপেন করে, এবং তাদের স্প্রেড সিস্টেম সাধারণভাবে ফিক্সড করা থাকে। ডিলিং ডেস্ক ব্রোকার মূলত স্প্রেডের মাধ্যমে ইনকাম করে এবং ট্রেডারদের প্রত্যেকটি ট্রেড ওপেন এর বিপরীতে নিজেরা আরেকটি ট্রেড ওপেন করে থাকে। এই ব্রোকারকে Market Maker Broker ও বলা হয়ে থাকে কারন তারা ‘মার্কেট মেইক’ করে অর্থাৎ যদি কোন ট্রেডার কোন কারেন্সি বায় অর্ডার করে তখন ব্রোকার ঐ কারেন্সির আরেকটি সেল (বিপরীত) অর্ডার করে এবং ট্রেডার যখন সেল অর্ডার করে তখন ব্রোকার তার বিপরীত বা বায় অর্ডারটি করে। এই নিয়মে ট্রেডাররা প্রতিনিয়ত একটা প্রাইস চেঞ্জ এর মধ্যে থাকে বা ট্রেডাররা বেশিরভাগ সময়ে রিয়েল কৌওটে অর্ডার করতে পারে না। তাই অর্ডার এর ক্ষেত্রে অনেক হয়ত লক্ষ্য করেছেন যে Re-Quote কথাটি আসে। মূলত এরা হল রিটেইল ব্রোকার আর এই সকল ব্রোকার আমাদেরকে কম ইনভেস্টমেন্টে ট্রেড করার সুবিধা দিচ্ছে বলে ওরাও বিনিময়ে কিছু নিয়ে যাচ্ছে। তবে এইসব ব্রোকাররা সব সময় চেষ্টা করে ট্রেডারদের রিয়েল কৌওটে অর্ডার মেইক করে দিতে।  এই নিয়মে অর্থাৎ Hedge এর মাধ্যমে ট্রেডার এবং ব্রোকার উভয় সুবিধা লাভ করে থাকে।
চিত্রটি দেখুন আশা করছি বিষয়টা আরো পরিস্কার হয়ে যাবে......


নো-ডিলিং ডেস্ক (NDD) ব্রোকারঃ
এটা সাধারণ নিয়ম যেখানে ব্রোকাররা ট্রেডার এর ট্রেড এর বিপরীতে কোন ট্রেড ওপেন করে না শুধুমাত্র ওপেনকৃত ট্রেড থেকে কমিশন লাভ করে থাকে। তাই এইসকল ব্রোকারের ট্রেড অর্ডারে অতিরিক্ত কোন সময় লাগে না এবং Re-Quote করতে হয় না ট্রেডার রিয়েল কৌওটে অর্ডার মেইক করতে পারে। অনেকের মনে এখন প্রশ্ন জাগছে তাহলে আমরা NDD ব্রোকারে কেন ট্রেড করি না। আসলে NDD ব্রোকারগুলোর ট্রেডিং ইনভেস্টমেন্ট মোটামুটি হাই থাকে যার কারনে আমাদের মত লো-ইনভেস্টমেন্ট যাদের তারা ডিলিং ডেস্ক ব্রোকার ছাড়া কিছু চিন্তা করি না। তবে বিষয়টাতে খুব চিন্তার কিছু নাই কারন আপনি ভালো ট্রেডার হয়ে গেলে এই সব পার্থক্য আপনাকে খুব একটা ভাবাবে না।
নো-ডিলিং ডেস্ক ব্রোকারের মধ্যে আবার ২ ধরণের ব্রোকার আছেঃ
·         ১। Electronic Communications Network(ECN)
·         ২। Straight Through Processing (STP)
ECN: নো-ডিলিং ডেস্ক ব্রোকারের একটি টাইপ হল ECN ব্রোকার। আসলে ট্রেডিং মেকানিসম এর পার্থক্যর কারনে এইসব ব্রোকারের সৃষ্টি, এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ডিরেক্টলি ক্লায়েন্ট টু ক্লায়েন্ট রিস্পন্স কনসেপ্টে।
STP: আর এই প্রকার ব্রোকার অর্ডার মেইক করে ইন্টারব্যাংক প্রাইস আক্সিস্টিং লেভেলের মাধ্যমে সরাসরি ক্লায়েন্ট টু ব্যাংক তথা লিকুডিটি প্রোভাইডারদের মাধ্যমে।   

ফরেক্স কি ?


ফরেক্স কিঃ

Forex হল Foreign Exchange এর সংক্ষিপ্ত রুপ। এটি একটি আন্তর্জাতিক বিকেন্দ্রিত মুদ্রা বাজার। এই মার্কেটে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় এর মাধ্যমে আয় করা যায়। অর্থাৎ আপনি একটি দেশের মুদ্রার বিপরীতে আরেকটি দেশের মুদ্রা ক্রয় বা বিক্রয় এর মাধ্যমে আয় করতে পারবেন। আপনি যখন একটি দেশের মুদ্রা দিয়ে আরেকটি দেশের মুদ্রা ক্রয় করবেন সেই দেশের মুদ্রার দাম আপনার ক্রয়কৃত দামের ঊর্ধ্বগতিক পার্থক্যই হচ্ছে আপনার লাভ। এই বাজারটি এত বড় যা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ মার্কেটের চেয়ে কয়েক গুন বেশি ভলিয়াম এ দেনিক ট্রেড হয়। যার দৈনিক টার্ন-অভার এর পরিমান প্রায় ৩.৫ ট্রিলিয়ন ইউ.এস ডলার এরও বেশি। বর্তমানে বিশ্বের ১৫-২০ ভাগ মানুষ ফরেক্সকে পেশা হিসেবে নিয়েছেন কেউ পার্টটাইম কেউবা ফুলটাইম পেশা হিসেবে। মূলত ফরেক্সও একধরনের আউটসোরসিং বিজনেস। যেখানে প্রফিট করতে হয় একটি ভালো এবং সুশিক্ষার মাধ্যমে। না জেনে না বুঝে এই মার্কেটে নেমে পড়া মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা।

আশা করি এতক্ষণে কিছুটা আন্দাজ পেয়ে গেছেন যে প্রপার এডুকেশন ছাড়া আপনি এই মার্কেটে নিতান্তই একজন দর্শক। তাই প্লেয়ার মানে ট্রেডার যদি হতে চান তাহলে আগে ভালোভাবে শিখে নিন তারপর শুরু করুন। ভয় কিংবা নেগেটিভ করছি না, কারন অল্প শিখে নেমে পড়ে যখন কোন কিছু বোঝার আগেই সব হারাবেন তখন হয়ত আপসোস ছাড়া আর কিছুই করার থাকবে না।

ফরেক্স মার্কেটে কি ট্রেড হয় এবং কিভাবে হয়ঃ

এক কথায় অর্থ, মুদ্রা বা কারেন্সি ট্রেড করা হয়।  মুদ্রা ক্রয় এবং অবাধে বিক্রয় এর মার্কেট ফরেক্স। এখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনি যে দেশের মুদ্রা ক্রয় করছেন এবং যে পরিমান ক্রয় করছেন মুলত সেই দেশের অর্থনীতির কিছু শেয়ার ক্রয় করছেন। ধরুনঃ কোন দেশের অর্থনীতির উন্নতি হচ্ছে বলে আপনি তাদের কিছু শেয়ার ক্রয় করলেন এবং আপনি তা বিক্রয় করে দিবেন যখন আপনার ক্রয়কৃত শেয়ারগুলোর দাম বৃদ্ধি পাবে। মূলত এটায় আপনার কাজ হবে ফরেক্স মার্কেটে। আমরা জানি প্রত্যেক দেশের অর্থনৈতিক অবকাঠামোর উপর ভিত্তি করে ঐ দেশের মুদ্রার মান প্রতিনিয়ত পরিবর্তন হয় । কখনো ইউরো’র বিপরীতে ইউ.এস.ডি শক্তিশালী হচ্ছে আবার কখনো ইউ.এস.ডি’র বিপরীতে ইউরো শক্তিশালী হচ্ছে, এইরকম সব দেশের মুদ্রা একটি আরেকটির বিপরীতে শক্তিশালী এবং দুর্বল হয়।
অর্থাৎ পেয়ারের একটি মুদ্রার দাম বাড়লে অপরটির দাম কমে। তাই দাম বাড়লেও আপনি প্রফিট করতে পারবেন আবার দাম কমলেও আপনি প্রফিট করতে পারবেন, আর ফরেক্সের এই সুবিধাটিই হল অনন্য সব ব্যাবসা থেকে আলাদা। যা ফরেক্সকে আরো বেশি জনপ্রিয় করে তুলছে। অন্যান্য বাজারে আপনার ক্রয়কৃত পণ্যর দাম যদি কমে যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হয় দাম বাড়ার জন্য, বিষয়টি ঠিক আছে যেখানে দাম কমলে আপনার আর লাভ করার সুযোগ থাকে না, অথবা আপনাকে অপেক্ষা করতে হয় কখন দাম কমবে যখন আপনি কম দামে ক্রয় করে তা বেশি দামে বিক্রি করবেন, ট্র্যাডিশনাল মার্কেটে ব্যবসায়ীরা অপেক্ষা করে কখন দাম সর্বনিম্ন পড়বে যাতেকরে তারা কম দামে কিনে বেশি দামে সেল করতে পারে কিংবা দাম সর্বচ্চ বাড়ার পর অপেক্ষা করে দাম কমার।
কিন্তু ফরেক্স মার্কেটে দাম সর্বচ্চ বা সর্বনিম্ন এই কনসেপ্ট কোন ভিত্তি নেই। কারন মুদ্রার অবস্থা অনুসারে তা সর্বনিম্ন কি পরিমান কমবে বা সর্বচ্চ কি পরিমান বাড়বে এর কোন পরিধি নেই। এই বাজারের মজার বিষয়টি হল দাম কমলে ও আপনি প্রফিট করতে পারবেন এবং দাম বাড়লেও পারবেন।

ফরেক্স মার্কেটের সুচনাঃ

ফরেক্স মার্কেট সাধারণ কোন মার্কেটের মত একদিনে তৈরি হয়নি। বরং একটি ধারাবাহিক যুগ-যুগান্তরি অনেকগুলো ইভেন্ট এর ফলাফল আজকের এই ফরেক্স মার্কেট। এটির সূচনা হয় ১৯৭১ সালের Bretton Woods চুক্তির পরিক্ষিপ্ততায়। এবং পুরপুরি স্বতন্ত্রতা লাভ করে যখন ১৯৯৭ সালে অনলাইন ট্রেডিং ক্ষমতা সহ ব্যক্তিগত বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের জন্য মার্জিন ট্রেডিং সুবিধা সহ নানা রকম বহুমুখী সুবিধার ব্যাবস্থা করা হয়। বর্তমানে ফরেক্স মার্কেট হল বিশের সবচেয়ে তারল্য অর্থনৈতিক বাজার।

ট্রেডগুলো কোথায় ঘটেঃ

অনন্য আর্থিক বাজার থেকে এই বাজার ভিন্ন কারন এই বাজারের কোন শারীরিক অবস্থান নেই। যেখানে সমস্ত লেনদেন ব্যাংক, বৃহৎ প্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যবসায়ী, ইত্যাদির মধ্যে টেলিযোগাযোগ (ফোন, অনলাইন প্ল্যাটফর্ম, ইত্যাদি) মাধ্যমে পরিচালিত হয় । এটিকে কাউন্টার বাজার (Over The Counter) বা OTC বলা হয়।

ফরেক্স মার্কেটের সুবিধাঃ

অনন্য আর্থিক বাজার থেকে এই বাজারের কিছু বহুমুখী সুবিধা আছে ।
  • ১। ফরেক্স মার্কেট পৃথিবীর সবচেয়ে বড় মুদ্রা বাজার, এই বাজারে মুদ্রার দাম ভিবিন্ন দেশের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে প্রতিনিয়ত নিজেই পরিবর্তন হয়। এই বাজারের মুদ্রার দামের উপর নির্ভর করে পৃথিবীর সব দেশের ব্যাংক সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের মুদ্রার দাম।
  • ২। একক কারো প্রতিনিধিত্ব এই বাজারে কোন রুপ প্রতিফলন তৈরি করতে পারে না। স্বয়ং বিল গেটস এর পুরো অর্থের সামর্থ্য নাই এই বাজারকে পরিবর্তন করার।
  • ৩। দামের ঊর্ধ্বগতি বা নিম্নগতি উভয় গতিতে প্রফিট করা যায়।
  • ৪। এখানে মধ্য কোন স্বত্বাধিকারী নেই তাই আপনি সরাসরি কেনা-বেচা করতে পারবেন।
  • ৫। এটি গ্লোবাল মার্কেট তাই আপনি বিশ্বের যেকোন স্থান থেকে আপনার ট্রেড পরিচালনা করতে পারবেন।
  • ৬। এটি একমাত্র বাজার যা সপ্তাহের সোম থেকে শুক্রুবার ২৪ ঘন্টায় খোলা থাকে চারটি ভিন্ন ভিন্ন সেশন এ । ফলে যে কোন পেশার মানুষ তাদের সুবিধা মত দিনে কিংবা রাতে যে কোন সময়ে ট্রেড করতে পারে। এবং শনি ও রবিবার এই মার্কেটের সকল লেনদেন বন্ধ থাকে বা ছুটি পালন করা হয়।
  • ৭। এই মার্কেট এ আপনি স্বাধীন ইনভেস্টটর অর্থাৎ এই মার্কেটে সর্ব নিম্ন কিংবা সর্বচ্চ কোন ইনভেস্টমেন্ট বাধ্যবাদকতা নেই। ফলে আপনি আপনার সামর্থ্য মত যে কোন পরিমান ইনভেস্ট করে ট্রেড শুরু করতে পারেন।
  • ৮। মূল ট্রেড শুরু করার পূর্বে আপনি ট্রেড করার জন্য প্রস্তুত কিনা সে প্রস্তুতিটা ও আপনি সেরে নিতে পারবেন ডেমো ট্রেড এর মাধ্যমে ভার্চুয়াল মানি দিয়ে।
  • ৯। এই বাজারে আপনি আপনার সীমিত টাকা দিয়ে বিশাল পরিধিতে ট্রেড করার জন্য লিভারেজ সুবিধা পাবেন।
  • ১০। এটি একটি স্পট ট্রেড বা কন্টিনিয়াস ফ্লো মার্কেট যেখানে আপনাকে কোন শেয়ার ক্রয় করে তা বিক্রির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। অর্থাৎ আপনি মুহূর্তের মধ্যে আপনার ট্রেড সম্পূর্ণ করতে পারবেন।
  • ১১। আপনার সকল লেনদেন আপনার ব্যাক্তিগত একটি একাউন্ট এর মাধ্যমে পরিচালিত হবে যেখানে অন্য কারো এক্সেস এর কোন সুযোগ নেই। তাই আপনি ১০০% সিকিউর।
  • ১২। আপনি আপনার ডিপোজিট বা ইউথড্র যে কোন আন্তর্জাতিক বৈধ মাধ্যম ব্যাবহার করে আপনি নিজেই করতে পারেন। কারো যদি আন্তর্জাতিক কোন মাধ্যম না থেকে সেই ক্ষেত্রে ব্রোকারদের পদত্ত ভিবিন্ন অপশনের মাধ্যমে ও সম্পূর্ণ করতে পারবেন।


খুব ভাল একটি ট্রেডিং পদ্ধতি


ট্রেডের ধাপসমূহঃ-
1. 05 EMA & 75 EMA Cross Point (05 EMA ও 75 EMA এর স্পর্শ বিন্দু)
05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) যখনই পরস্পরকে সুস্পষ্টভাবে স্পর্শ করবে, তখনই আমারা একটি Signal পাওয়ার আশা করতে পারি। তবে এটা সত্যিই একটি শক্তিশালী সঙ্কেত (Strong Signal) কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পরবর্তী ধাপটি যাচাই করে দেখতে হবে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। ধরি, নিচের চিত্রের মতো 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) পরস্পরকে সুস্পষ্টভাবে স্পর্শ করেছে। নিচের EUR/USD Pair এর H4 টাইমফ্রেমের একটি চিত্রে পরপর দুটি শক্তিশালী সঙ্কেত (Strong Signal) দেখানো হলো।





2. High Impact: Signal Confirmation (উচ্চ প্রভাবঃ সঙ্কেতের অনুমোদন)
এখন আমরা লক্ষ্য করব পূর্ববর্তী কমপক্ষে একটি বা একাধিক (দুটি বা অধিক হলে আরো ভালো) Candlesticks এ হাই ইমপ্যাক্ট হয়েছে কিনা? সাধারণত বিগত বেশ কয়েকটি Candlesticks যে আকৃতিতে ক্লোজ হয়েছে সেগুলোর তুলনায় যাচাইয়ের জন্য নেয়া Candlesticks গুলো আকৃতিতে অস্বাভাবিকভাবে বড় হলে সেই Candlesticks গুলোতে হাই ইমপ্যাক্ট হয়েছে বলে আমরা বুঝব। হাই ইমপ্যাক্ট হওয়ার পর নতুন আপ অথবা ডাউন ট্রেন্ডলাইন (সাইডট্রেন্ড ছাড়া) নির্দেশ করলেই আমরা নিশ্চিত যে, আমরা একটি শক্তিশালী Signal পেলাম এবং এখন আমরা ট্রেডে প্রবেশ করতে পারি। অবশ্য হাই ইম্প্যাক্ট হওয়ার পরে সাইড ট্রেন্ড হওয়ার সম্ভাবনা থাকে না বললেই চলে। হাই ইমপ্যাক্ট না হয়েও যদি 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) পরস্পরকে স্পর্শ করে, তাহলে সেটি আমাদের জন্য Strong Signal নয়। এক্ষেত্রে সাইডট্রেন্ড হওয়ার সম্ভাবনা বা প্রাইস বাউন্স করার প্রবল সম্ভাবনা থাকে। তাই আবারো বলছি 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) এর Cross Point এর সাথে অবশ্যই হাই ইমপ্যাক্ট থাকতে হবে। Cross Point এর সাথে Candlesticks এ যুগপৎভাবে হাই ইমপ্যাক্টই হলো আমাদের Strong Signal এর ক্ষেত্রে একটি বাস্তবসম্মত ও কার্যকরী Confirmation। চিত্রের দুটি Signal এর ক্ষেত্রে 2 দ্বারা চিহ্নিত Candlesticks গুলো হাই ইমপ্যাক্ট হিসেবে চিহ্নিত।

অর্থাৎ, একটি যুক্তিগ্রাহ্য (Reasonable) এবং শক্তিশালী (Strong) ‍সঙ্কেত (Signal) পাওয়ার জন্য আমাদের ধাপ-1 এবং ধাপ-2 অবশ্যই 100% অনুসরণ করতে হবে। তাহলে আমরা আশা করতে পারি যে, More than 80% Profitable অবস্থানে থেকে আমরা ট্রেড করতে পারব। সুতরাং বলা চলে যে,

05 EMA & 75 EMA Cross Point - হাই ইমপ্যাক্ট - New Up/Down Trend = Strong Signal.

3. Trade Entry (ট্রেডে প্রবেশ)
হাই ইমপ্যাক্ট এর পরে Cross Point এই আমরা ট্রেডে প্রবেশ করব। 05 EMA (কালো ব্যান্ড) এবং 75 EMA (সবুজ ব্যান্ড) এর Cross Point ঠিক যেখানে তৈরি হয়েছে, হাই এমপ্যাক্ট এর কারণে সেখানে এখন নতুন ট্রেন্ড লাইনও তৈরি হয়েছে। Cross Point এর পরে 05 EMA (কালো ব্যান্ড) নিচে চলে গেলে এবং 75 EMA (সবুজ ব্যান্ড) উপরে উঠে গেলে তা ডাউনট্রেন্ড এবং Short (Sell) নির্দেশ করবে। আবার Cross Point এর পরে 05 EMA (কালো ব্যান্ড) উপরে চলে গেলে এবং 75 EMA (সবুজ ব্যান্ড) নিচে নেমে গেলে তা আপট্রেন্ড এবং Long (Buy) নির্দেশ করবে। সুতরাং Short (Sell) বা Long (Buy) বুঝতে আমাদের কোনো সমস্যা হবার কথা নয়। চিত্রের পথম অংশে আমরা Short Signal পেয়েছি এবং দ্বিতীয় অংশে Long (Buy) Signal পেয়েছি। ঠিক যেখানটায় Cross Point তৈরি হয়েছে, Candlesticks এ Price এর অবস্থান সাধারণত তার থেকে কিছুটা দূরে থাকতে পারে। এতে কোনো সমস্যা নেই। যেখানেই থাকুক না কেন, আমরা Signal বুঝে Short বা Long পজিশনে যাব। অর্থাৎ Sell বা Buy দেবো। ধরি, চিত্রের প্রথম অংশের মতো আমরা Short Signal পেয়েছি। এখন ঠিক এই মুহূর্তে Price আছে 1.3350 বা এর আশেপাশে কোথাও। আমরা এখানেই Sell দেবো। সংক্ষেপে আমরা আমাদের Signal কে নিম্নোক্তভাবে সূত্রবদ্ধ করতে পারি-

(a) Cross Point - High Impact - 05EMA Up & 75EMA Bellow = Buy Signal!
(b) Cross Point - High Impact - 75EMA Up & 05EMA Bellow = Sell Signal!

4. Stop Loss ‘SL’ (ক্ষতি কমানো)
Cross Point এর Candlesticks টি বাদ দিয়ে পূর্ববর্তী দুইটি Candlesticks এর প্রথমটিতে Price যেখানে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল, সেই Price টিই হবে আমাদের Stop Loss (SL) । পরিষ্কার হওয়ার জন্য চিত্রের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের 4 নম্বর চিহ্নিত স্থানগুলো দ্রষ্টব্য।

5. Take Profit ‘TP’ (লাভ গ্রহণ)
প্রতিটি Timeframe এ Grid Line অনুযায়ী Price আলাদা আলাদাভাবে একটি নির্দিষ্ট স্তর অন্তর অন্তর বিন্যস্ত থাকে। আমাদের Take Profit (TP) হবে দুই থেকে তিনটি Grid Line দুরে বা দুই এবং তিন নম্বর Grid Line এর মাঝামাঝি। Signal এর শক্তিমত্ত্বা নিয়ে সন্দেহ থাকলে Take Profit (TP) আরো কম নেয়া যেতে পারে। তবে Signal নিয়ে যতই আত্মবিশ্বাশী হোন না কেন Take Profit (TP)কোনোমতেই তিনটি Grid Line এর বেশি নেয়া চলবে না। কেননা এই চিরন্তন প্রবাদ বাক্য ভুলে গেলে চলবে না যে, ‘লোভে পাপ, পাবে মৃত্যু!’

[ফরেক্সের নতুন বন্ধুগণ, আশা করি বুঝতে পেরেছেন ট্রেডিং সিস্টেমটি। আপনার মানি ম্যানেজমেন্ট নূন্যতম 50:1 ঠিক রেখে সকল কারেন্সি পেয়ারেই ট্রেড করতে পারবেন। তবে প্রথমেই লাইভ ট্রেড না করে নূন্যতম দুই মাস ডেমো প্র্যাকটিস করে আপনি নিজে ব্যক্তিগতভাবে এই স্ট্র্যাটেজিতে Satisfied হলে পরবর্তীতে নিজ দায়িত্বে Live Trade শুরু করুন।]

FOREX Learning

Want to learn and earn in FOREX market. Stay with me, keep learning and also start earning now.